টোপ সংস্কৃতি

 বাংলায় মাঝে মাঝে শোনা যায় একটা কথা ,বেকার যুবক যুবতীদের কথা মাথা রেখে আজ ক্যাবিনেটে পাশ হল চুক্তি ভিত্তিক আর বার হাজার কর্মী নেওয়া হবে । নেওয়া হইও কিন্তু কীভাবে নিয়োগ হল কেউ জানে না।  অনলাইনে ফর্ম ফিলাপ হল কিন্তু সাধারণরা সাইটে গিয়ে ঢুকতে পারে না অথবা error site দেখিয়ে নির্দিষ্ট দিন পার করে দিয়ে কেল্লা ফতে । আসলে মনোভাবটা কী ? ঢপ ।ঢপ কথা শুনতে শুনতে সয়ে গেছে। বললে মনে হয় দিল্লি কা লাড্ডু । গত বছর মানে বিধানসভা ভোটের আগে ঢপ দিয়েছিল তেত্রিশ হাজার ছেলে মেয়েরা চাকরি পাবে। যেন চৈত্রসেলে বিক্রি হচ্ছে চাকুরি । হয়েওছেন ।গ্রুপ ডি চাকুরি ।এস এল এস টি এমন কি পিএসসিরও ।যাদের টাকা আছে তারা কেজি দরে কিনেছে । তার পর আমরা কোর্টের রায়ে দেখছি কী অবস্থা । 

চাকুরি নামে প্রহসন ।বাম আমলেও ছিল ,কংগ্রেস আমলে ছিল এখন সেটা নতুন ভাবে সংস্করণ হয়েছে ।স্বচ্ছতা দেখাতে গিয়ে অস্বচ্ছতার ভাগাড়ে পরিণত হয়েছে ।

দুর্নীতি।দূর্নীতি । চারি দিকে দুর্নীতি ।এখন দূর্নীতি টা যেন ফ্যাশন ।এক শ্রেণীর  আমলা বা রাজনৈতিক নেতা দুর্নীতিকে প্রশয় দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে ।



Comments

Popular posts from this blog

দিদিকে বলো কর্মসূচী

দূর্নীতিটা নতুন নয়

বেলা গড়িয়ে